ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এরই মধ্যে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে ঈদযাত্রা।
ভোর ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। এর মধ্য দিয়েই শুরু হলো ট্রেনে ঈদযাত্রা।
এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
সরজমিনের কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে।
শীর্ষনিউজ