ত্রয়োদশ সংসদের সূচনা অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ হোসেন বলে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব পূর্ণ সমর্থন জানান। বিরোধী দল থেকেও এ প্রস্তাবকে সমর্থন জানান সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে। চিফ হুইপ তার নাম প্রস্তাব করেছেন। সমর্থন দিয়েছেন রকিবুল ইসলাম ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী
সূচনা বক্তব্য রাখছেন সংসদ নেতা তারেক রহমান
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার পরপরই কার্যক্রম শুরু হয়। এর আগে প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপিরা।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজ বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে প্রবেশ করছেন এমপিরা
ইতোমধ্যে অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংসদ সদস্যরা সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। এ অধিবেশনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।