Image description

ইরানের কেন্দ্রীয় শহর খোমেইনে একটি স্কুলকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর।

প্রতিবেদনে বলা হয়, হামলাটি ড. হাফেজ খোমেইনি স্কুলে আঘাত হানে। এতে স্কুল ভবনের আশপাশে থাকা বেশ কয়েকটি আবাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের দাবি উঠেছে। ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে, যাদের অধিকাংশই ছিল কিশোরী শিক্ষার্থী।

ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে।


শীর্ষনিউজ