যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, ‘আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, ‘এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।’
শীর্ষনিউজ