Image description

লেবানন সীমান্তে চলমান সংঘাতে আহত হয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলে। সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় তিনি আহত হন বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও।

তবে ওই ঘটনায় মোট কতজন সেনা আহত হয়েছেন কিংবা তাদের শারীরিক অবস্থা কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

সামরিক বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, সীমান্ত এলাকায় সংঘর্ষের সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হন। আহতদের মধ্যে অর্থমন্ত্রী স্মর্টিচের ছেলেও রয়েছেন।

এদিকে ইসরায়েল সম্প্রতি ইরানের পাশাপাশি লেবানন সীমান্তেও সামরিক তৎপরতা বাড়িয়েছে। দেশটির বাহিনী লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। কট্টরপন্থী হিসেবে পরিচিত অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচ এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রয়োজন হলে বৈরুতের একটি অংশকে গাজার খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়। পাশাপাশি লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

শীর্ষনিউজ/