Image description

এদিকে কুয়েতে আজ সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার অভিযান চলছে। আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।