যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, ওমান উপসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে গেছে।
রোববার (১ মার্চ) রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে, ‘অপারেশন এপিক ফিউরি’-এর প্রথম পর্যায়ে আমেরিকান বাহিনী ওমান উপসাগরে একটি ইরানি জামারান-শ্রেণির ডেস্ট্রয়ারকে আঘাত করে ডুবিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতি অনুসারে, ইরান-আমেরিকা ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক সম্পদ লক্ষ্য করে এ হামলা করা হয়। এটা বৃহত্তর মার্কিন সামরিক পদক্ষেপের অংশ ছিল। ওমান উপসাগরের তীরে মোতায়েনের করার সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক বাহিনী, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে বলেছেন।
তিনি বলেন, মার্কিন অভিযান অব্যাহত থাকার সময় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো।