Image description
 

ইরানের লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের ফারস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছেন।

ফারসের খবরে বলা হয়, ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় শিশুরা খেলছিল এবং অনেকেই জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এ হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরাগচি সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দিনের আলোতে এর ওপর বোমা ফেলা হয়, যখন ভবনটি শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ ছিল।’

আরাগচি আরো বলেন, নিহতরা সবাই ‘নির্দোষ শিশু। তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে।’

এরপর আরাগচি লিখেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি বলেন, স্কুলটিতে শনিবার তিনটি মিসাইল হামলা চালানো হয়। এ ঘটনায় বহু নাগরিক আহত হয়েছে।