পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম তার দেশের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানানো হয়।
শাহবাজ শরিফ বলেছেন, ‘প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে।’
শাহবাজ আরো বলেন, পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে।
তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’ পাকিস্তানি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা সর্বদা শান্তি চেয়েছি, কিন্তু দেশের ঐক্য বিনষ্ট হতে দেওয়া হবে না। সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে যেকোনো আগ্রাসনের মোকাবিলা করবে।’