Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সামাজিকমাধ্যমে তিনি একথা বলেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলেন নেতানিয়াহু। খবর আরব নিউজের।

 

তিন ঘন্টার বৈঠকের পর ট্রাম্প সামাজিকমাধ্যসে বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি, একটি চুক্তি করা যায় কিনা তা দেখার জন্য ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।’

 
 

ট্রাম্প বলেন, ‘যদি তা (চুক্তি) সম্ভব হয়, তবে আমি প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহ) জানিয়েছি, এটি আমাদের অগ্রাধিকার। যদি তা না হয়, তাহলে কী হয় দেখা যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটি নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়নের পর ট্রাম্প দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। পাশাপাশি ওয়াশিংটন ও তেহরান গত সপ্তাহে পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করে।

আমার দেশ