Image description

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায়। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওবামা লিখেছেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে এবং এমন নেতাদের চায়, যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।’

মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তিনি আরও বলেছেন, ‘এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।’

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও হাউসে বড় ব্যবধানে জয়লাভ করেছে। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময়ের জন্য তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেল।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা ৫৪টি আসন নিশ্চিত করেছে। অন্যদিনে ক্ষমতাসীন রিপাবলিকানদের রয়েছে ৪৩টি। এখানে নিয়ন্ত্রণ রাখার জন্য ৫৪টি আসনের প্রয়োজন হয়। হাউসেও ২২৫টি আসন এখন ডেমোক্রেটদের দখলে। রিপাবলিকানদের রয়েছে ১৩৬টি। এখানে আধিপত্য প্রতিষ্ঠার জন্য ২১৮টি আসন প্রয়োজন।