Image description

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন তিনি। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, এ জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ৪২ বছর বয়সী আল-সাইয়েদ।

পেশায় মহামারিবিদ ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারে তাকে ইসলামবিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা তার ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ চালান। তবে সব বাধা পেরিয়ে জয় পান তিনি।

বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে আল-সাইয়েদ বলেন, ‘আমি আমেরিকাকে ভালোবাসি।’ প্রতিদ্বন্দ্বী রজার্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ঘৃণাকে বেছে নিয়েছেন, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।’

নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরাইল সরকারের কঠোর সমালোচক আল-সাইয়েদকে ঠেকাতে প্রো-ইসরাইলপন্থি একটি সংগঠন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিন কোটি ডলারের বেশি ব্যয় করেছিল। প্রাইমারিতে পরাজিত প্রার্থী কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সও শেষ মুহূর্তে আল-সাইয়েদের সমর্থন প্রত্যাহার করে রজার্সের পক্ষে অবস্থান নেন।