ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং ভোটের ফল প্রভাবিত করতে অর্থায়নের অভিযোগকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আনসারি বলেন, ‘কাতার ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ করেছে কিংবা নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেছে—এমন অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছি।’
তিনি বলেন, ইসরাইলের কয়েকজন রাজনীতিক ও তাদের সঙ্গে যোগাযোগ রাখা গণমাধ্যমকর্মীরা কাতারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন। এর আগে কাতারের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলের রাজনৈতিক বামপন্থিদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। সর্বশেষ প্রচারে আরব ভোটারদেরও প্রভাবিত করার অভিযোগ তোলা হচ্ছে।
আল-আনসারি বলেন, ‘কাতারকে নিয়ে এসব অভিযোগ একই সঙ্গে হাস্যকর ও বিপজ্জনক।