Image description

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। শুক্রবার চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে সৃষ্ট এই শান্তি পুরস্কার তাকেই দেওয়া হয়, যিনি বা যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত কিংবা হ্রাস এবং শান্তি প্রতিষ্ঠা ও প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছে।