Image description

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ব্যাপক জনদুর্ভোগ দেখা দিয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রেল চলাচলও। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টাইফুনের কারণে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। জাপানের আবহাওয়া সংস্থা অবশ্য এর আগে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল।
টাইফুন দুজুয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার (প্রায় ৮১ মাইল)। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠেছে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত।