Image description

ইরানের সরকারকে উৎখাত, হামাসকে নির্মূল এবং হিজবুল্লাহকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ২০২৫ সালের শিন বেতের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি।

 

নেতানিয়াহু বলেন, গাজায় গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলিদের হত্যা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখনো বেঁচে আছে, তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীদের উদ্দেশে ইসরায়েলের বার্তা হলো—কেউ নিরাপদ নয় এবং সবাইকে খুঁজে বের করা হবে।

শিন বেতের সদস্যরা বাস্তবে সেই কাজই করছেন।

 

 

ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার মিত্রদের ধ্বংসের আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘সেটি শুধু দুর্বল হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা হামাসকে নির্মূল করব। সর্বোপরি আমরা ইরানের সরকারকে পরাজিত করব।

আমরা সেটিকে উৎখাত করব। সেটির পতন হবে। আমরা হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তারও পতন হবে।’