সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চার প্রবাসীর বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
এই বিষয়ের আরও খবর:
প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কানাইঘাটের করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুই প্রবাসীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।বিমানবন্দরগামী যাত্রীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক ও তিন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ট্রাফিক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে পাঠায়।
এদিকে দুর্ঘটনার খবর কানাইঘাটে পৌঁছালে নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শীর্ষনিউজ