ইয়েমেনের হুতিদের সংগঠন আনসারুল্লাহর সূত্র দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় বাব আল-মান্দেব প্রণালিতে তিনটি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত সোমবার থেকে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধের কারণে সৌদি-সংশ্লিষ্ট অন্তত ১৬টি জাহাজ প্রণালি অতিক্রম না করেই ফিরে গেছে এবং এরপর থেকে কোনো সৌদি তেলবাহী ট্যাংকারই ওই কৌশলগত জলপথ পার হতে পারেনি।
সূত্রটির ভাষ্য, সৌদি জাহাজের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না।
এদিকে আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেছেন, আল-জাওফ প্রদেশের আকাশে অভিযানে থাকা সৌদির একটি তুরস্কে তৈরি বায়রাকতার আকিঞ্জি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
সূত্র: প্যালেস্টাইন ক্রনিকলস