Image description

সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সকালে ড্রোনটি আল-বায়দা নামে একটি জেলার ওপর ভূপাতিত করা হয় বলে জানিয়েছে।

গতকাল ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার। ওই সময় তারা ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয়। এরপর হুতিরা সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মূল যোগানদাতা ও সহায়তাকারী হলো সৌদি।

সৌদি আরবের নজরদারি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের যোদ্ধারা সৌদি শত্রুদের একটি ‘উইং লং টু’ নজরদারি ড্রোন ভূপাতিত করতে সমর্থ হয়েছেন। ড্রোনটি আজ ভোরে আল-বায়দাতে নজরদারি চালাচ্ছিল।”

২০১৪ সালে সানা দখল করে হুতি বিদ্রোহীরা। এরপর তাদের হটাতে সৌদির নেতৃত্বে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এর জেরে দেশটিতে দেখা দেয় দুর্ভিক্ষ।

টানা কয়েক বছর যুদ্ধ চলার পর সৌদি জোট হামলা বন্ধ করে দেয়। কিন্তু গতকাল আবারও হুতিদের সঙ্গে রিয়াদের উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র : এএফপি