Image description

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার এমন দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী দুটি লক্ষ্যবস্তুতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাহিনীটির দাবি, হামলায় দুটি স্থাপনাই ধ্বংস হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী আবারও আগ্রাসন চালালে অঞ্চলে থাকা তাদের অন্য কোনো ঘাঁটিও আমাদের ভারী হামলা থেকে রেহাই পাবে না।’

এর আগে জর্ডান জানিয়েছিল, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।