Image description

লেবাননে ইরানের ভূমিকা ছাড়া সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার (০৬ জুলাই) তেহরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় লেবাননের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে তেহরান।

 

তিনি বলেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে সমর্থন দেওয়ায় হিজবুল্লাহর প্রশংসা করে গালিবাফ বলেন, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়, যা ইরান ও প্রতিরোধ অক্ষের গোষ্ঠীগুলোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের প্রমাণ দিয়েছে।

 

সূত্র: আলজাজিরা