গলা জড়িয়ে ধরে মহিলা পুলিশ চুমু দেওয়ায় চরখাস্ত হলেন পুলিশ কনস্টেবল অরবিন্দ পটেল। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জালাউনে।
এই ঘটনায় বৃহস্টতিবার পুলিশ কনস্টেবল অরবিন্দ পটেলকে বরখাস্ত করেছেন জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- চেয়ারে বসে কম্পিউটারের সামনে কর্মরত অরবিন্দকে চুম্বন করছেন ওই মহিলা কনস্টেবল। অরবিন্দ চেয়ার থেকে উঠে নারী কনস্টেবলের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। দুই জনের শরীরে উর্দি পোশাকের বদলে সাধারণ পোশাকে ছিল।
সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার অরবিন্দকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। অরবিন্দের প্রেমিকা তথা মহিলা কনস্টেবলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ ২০১৮ ব্যাচের কনস্টেবল। তাকে কেরানির দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাতে অরবিন্দ নাইট শিফটে ছিলেন। তিনি কন্ট্রোল রুমে কম্পিউটারে কাজ করছিলেন। ঠিক তখনই ওই মহিলা কনস্টেবল কন্ট্রোল রুমে প্রবেশ করেন। তিনি এসেই চেয়ারে বসে থাকা অরবিন্দকে পেছন থেকে জাপটে ধরে চুম্বন করতে শুরু করেন।
ভিডিওটি ‘শ্বেতাশর্মা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে স্থানীয় পুলিশ মহলে। ভিডিও দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা