Image description

বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর হুশিয়ারির মুখে 'অনুমতি ছাড়া' পারাপারের চেষ্টাকারী অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি (IRIB) এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি স্পষ্ট ভাষায় হুশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্বের এই অন্যতম প্রধান জ্বালানি ট্রানজিট রুট দিয়ে চলাচল কেবল ইরানের নির্ধারিত এবং অনুমোদিত পথেই সম্ভব। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক প্রতিবেদক জানিয়েছেন, "এই অঞ্চলে একমাত্র ইসলামিক রিপাবলিক অব ইরান এবং রেভল্যুশনারি গার্ডস নেভির আইনই কার্যকর রয়েছে।"

এদিকে এই ঘটনার ঠিক আগের দিন হরমুজ প্রণালীতে একটি সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলা চালানো হয়। এই ঘটনার পর জাতিসংঘ ওই অঞ্চলে আটকে পড়া ১১,০০০ নাবিককে উদ্ধারের অভিযান স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। তেহরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও, ইরানের পূর্ব অনুমতি ছাড়া এই জলপথ ব্যবহার না করার জন্য বারবার কঠোর হুশিয়ারি দিয়ে আসছে।

শীর্ষনিউজ