যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ইরানের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যেই ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। ফলে পরবর্তী বৈঠক আয়োজন নিয়ে তাৎক্ষণিক কোনো চাপ বা তাড়া অনুভব করছে না তেহরান।
মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যেই ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। কাজেই পরবর্তী বৈঠকের বিষয়ে ইরানের কোনো তাড়া নেই। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনগুলোতে একটি বৈঠক করার পরিকল্পনা তারা করছেন বলে জানান বাকাই।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা করছেন, যদিও এই সফরটি এখনও পরিবর্তন সাপেক্ষ। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছে।
একই সাথে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফও এই আলোচনার অংশ হিসেবে এক দফা বৈঠকের জন্য সুইজারল্যান্ড সফর করবেন।
সূত্র: গালফ নিউজ