Image description

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোকে লক্ষ্য করে এ অভিযোগ করেন।

তিনি লেখেন, যখন ইরানের শহরগুলো বর্বরভাবে বোমা হামলার শিকার হয়েছিল এবং নিরীহ ইরানিরা নির্মমভাবে নিহত হয়েছিল তখন আপনি নীরব ছিলেন। এমনকি আপনি এতে জড়িতও ছিলেন।

বাগাই এই মন্তব্যটি করেন বারোর একটি ভিডিও বক্তব্যের প্রতিক্রিয়ায়, যেখানে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ইরানের জনগণ যুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা দমন-পীড়ন ও বোমা হামলার মাঝখানে পড়ে আছে।

ইরানি মুখপাত্র আরো বলেন, আর এখন, যখন এটি আপনার শাসনের রাজনৈতিক স্বার্থে কাজে লাগে, তখন আপনার বাছাই করা বিবেক হঠাৎ জেগে ওঠে এবং আপনি পুরো বিশ্বকে মানবাধিকারের শিক্ষা দিতে চান।

সূত্র: আলজাজিরা