ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে একত্রিত হয়েছিলেন গ্রুপ অব সেভেন (জি-৭) জোটের দেশগুলোর নেতারা। তারা অন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেছেন। তবে সব কিছু ছাপিয়ে আলোচনার তুঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও মোদির একটি ভিডিও।
ভিডিওতে দেখা যায়, ছবি তোলার জন্য একত্রিত হওয়ার ঠিক আগে কথা বলছেন মোদি ও মেলোনি। সেখানে মোদি তাদের জনপ্রিয়তার কথা বলছিলেন। জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’
গতমাসে ইতালির রাজধানী রোম সফরের সময় মেলোনিকে ভারতীয় ‘মেলোডি’ চকলেট উপহার দিয়েছিলেন মোদি। এর জবাবও দিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী। মেলোনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসেবে একটি ভেরি, ভেরি গুড টফি এনেছেন।’
আর আগেও অনেকবার সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। দুজনের নাম মিলিয়ে ‘মেলোডি’ হিসেবে পরিচিতি পেয়েছে সামাজিক মাধ্যমে। বিভিন্ন সম্মেলনে তাদের মুহূর্তগুলো ব্যাপক ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছেন এসব পোস্ট।
সূত্র: এনডিটিভি।