Image description

ওমানের উপকূলে মঙ্গলবার রাতে সেত্তেবেলো তেল ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় নিহত দুই ব্যক্তি হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া। তিনি আরও জানিয়েছেন, চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ এখনও নিখোঁজ রয়েছেন।

হামলার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের উপ-মিশন প্রধান জেসন মিকসকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে।

মার্কিন সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর অতিক্রম করার সময় তারা সেত্তেবেলো জাহাজটির ওপর একটি ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে। তাদের দাবি, জাহাজটি ইরানের তেল বহন করছিল এবং এর নাবিকরা তাদের বাহিনীর নির্দেশ অমান্য করেছিল।

সূত্র : ডন