Image description

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের ওপর রাতভর চালানো হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেন। এমনকি শয়তানের মূল ঘাঁটি তেহরানে বলেও মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার।

হাকাবি লিখেছেন, ইরান এবং তাদের মদদপুষ্ট অশুভ শক্তিগুলো আমেরিকা ও ইসরায়েলকে ধ্বংস করতে চায়। শয়তানের মূল ঘাঁটি তেহরানে।

তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক মহল দুপক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।