Image description

গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহত কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে তেলআবিব।

 

সামাজিকাম্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়ে সাকর আবু করিমকে হত্যা করেছে। তিনি হামাসের নুখবা ফোর্সের একজন কমান্ডার ছিলেন। ইসরাইলের দাবি, আব করিম ২০২৩ সালের ৭ অক্টোবর কিসুফিম এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

পোস্টে আরো বলা হয়, এই হামলায় হামাসের আরেকজন সদস্যও নিহত হয়েছেন। তিনি হামাসের যোগাযোগ কর্মী হিসেবে কাজ করতেন।

সূত্র: মিডল ইস্ট আই