Image description

ইরান পরিস্থিতি নিয়ে নতুন একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেনতেহরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত যে চুক্তিই হোক না কেনতা যুক্তরাষ্ট্র এবং যারা আমাদের সঙ্গে আছে তাদের সবার জন্যই ভালো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প এই সংঘাত মোকাবিলায় তার ভূমিকার সমালোচনা করায় সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন।

সমালোচকদের নিশানা করে ট্রাম্প লিখেছেনকিন্তু ডেমোক্র্যাট (‘ডামোক্র্যাট’ বলে ব্যঙ্গ করেছেনএবং দৃশ্যত দেশপ্রেমহীন বিভিন্ন রিপাবলিকানরা কি এটা বোঝেন না যেরাজনৈতিক সুবিধাবাদীরা যখন নজিরবিহীন স্তরে বারবার নেতিবাচকভাবে কিচিরমিচির করতে থাকেতখন সঠিকভাবে কাজ করা এবং আলোচনা চালানো আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েতারা অনবরত বলতে থাকে যেআমার আরও দ্রুত এগোনো উচিতনাকি ধীর হওয়া উচিতযুদ্ধে যাওয়া উচিতনাকি যুদ্ধে না যাওয়া উচিত বা আরও কত কী!’

বিবৃতিতে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনারা স্রেফ আরাম করে বসে থাকুনশেষ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হবেসব সময়ই এমন হয়ে থাকে!’