শ্রীলঙ্কা এখন ভারতসহ ৪০টি দেশের পর্যটকদের জন্য এক মাসের বিনামূল্যে ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) ঘোষণা করেছে। এই ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়মটি ২৫ মে থেকে কার্যকর হবে।
ইটিএ-এর জন্য যোগ্য পর্যটকদের শ্রীলঙ্কায় প্রবেশের জন্য আলাদা ভিসার প্রয়োজন হবে না। তবে, আগমনের পূর্বে তাদের অবশ্যই একটি ডিজিটাল ইলেকট্রনিক ট্র্যাভেল অথরিটি (ইটিএ)-এর জন্য আবেদন করতে হবে। এর মানে ৪০টি দেশের নাগরিকরা কোনো ফি ছাড়াই শ্রীলঙ্কার ইটিএ-এর জন্য আবেদন করতে পারবেন।
এর আগে, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের ৩০ দিনের ডাবল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য ২০ ইউএস ডলার এবং অন্যদের ৫০ ডলার করে দিতে হতো।
এছাড়াও, মালদ্বীপ, সেশেলস এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোর নাগরিকদেরও আগমনের পূর্বে একটি ইটিএ সংগ্রহ করতে হবে—যে দেশগুলোর সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক পারস্পরিক চুক্তি রয়েছে। তবে, তারা ফি মওকুফের সুবিধা পাবেন।
নিচে উল্লেখিত দেশের নাগরিকেরা ইটিএনের সুবিধা পাবেন : অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র.
৪০টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকরা শ্রীলঙ্কার বিদ্যমান ইটিএ নিয়মাবলী এবং ফি কাঠামো অনুসরণ করতে থাকবেন। এই নতুন উদ্যোগটি বিশেষভাবে নির্বাচিত দেশগুলোকে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হলো পর্যটকদের আসার পথ সুগম করা এবং অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করা।
সূত্র: এনডিটিভি