Image description

রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক ‘অভূতপূর্ব’ উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শীর্ষ নেতাকে শি জিনপিংকে তিনি বলেছেন, বেইজং-মস্কো সম্পর্কে এমন জায়গায় আছে, যা আগে কখনো ছিল না।

বুধবার বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি।

গত বছর জুন ও সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও তার কর্মকর্তারা একই কথা বলেছিলেন। এরকম কথা সবসময় রাশিয়ার পক্ষ থেকেই আসে।

এটা সত্যি যে সাম্প্রতিক সময়ে দুদেশের বাণিজ্য রেকর্ড অন্য উচ্চতায় পৌঁছেছে। কিন্তু ভাষার ক্ষেত্রে চীনারা অনেক বেশি সতর্ক থাকতে দেখা গেছে।

শি পুতিনকে পুরোনো বন্ধু বলে সম্বোধন করেন এবং তাদের সম্পর্ককে অটল হিসেবে বর্ণনা করেছেন।

চীনা প্রেসিডেন্ট সাধারণত এ ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা মেনে চলেন এবং সম্পর্ক নিয়ে বাগাড়ম্বর ব্যবহার করার পরিবর্তে নিজের কর্তৃত্ব বজায় রাখেন।

বিশ্লেষকরা বলছেন, চীন হলো সেই অংশীদার যাকে রাশিয়ার প্রয়োজন। মস্কোর আলোচনার সুর ও শর্ত নির্ধারণ করার মতো অর্থনৈতিক শক্তি ও কূটনৈতিক প্রভাব রয়েছে।

পুতিন শি জিনপিংকে আরও বলেছেন, উভয় দেশের সহযোগিতা বাড়ানো উচিত।

জবাবে শি সম্পর্কের দীর্ঘমেয়াদী, সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে অবিচলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিকে উদ্ধৃত করে জানিয়েছে, দুই দেশের ‘পারস্পরিক বিশ্বাসের ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি