Image description

ভারতের তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নামে পরিচিত চন্দ্রশেখর জোসেফ বিজয় “আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তাহলে এর ফল বিশ্বে ইতিহাস হয়ে যাবে। কাউকে ছাড় দেবো না কে কোন ধর্মের সেটা বড় কথা নয় নাগরিকের অধিকার সবার।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

উক্ত দাবির সংবাদগুলো দেখুন কালবেলাচ্যানেল আইডিবিসি নিউজআমার দেশএনটিভিইত্তেফাকমানবজমিনমাছরাঙা টিভিজাগোনিউজ২৪সময়ের আলোখবরের কাগজনয়া দিগন্তগ্লোবাল টিভিএনপিবি নিউজদৈনিক সংগ্রামবার্তা বাজারবাংলা টিভিআমার সংবাদটাইমস টুডেঢাকা প্রকাশবায়ান্ন টিভিবাংলাদেশ টাইমসজনবাণীবিডি২৪রিপোর্টদ্য নিউজসুখবর

একই দাবির কিছু ফেসবুক পোস্ট দেখুন Gen ZBongoGraphJono Pulse,  The Delta LensFaporbazশিক্ষা বার্তা

একই দাবির পোস্ট দেখুন থ্রেডসইনস্টাগ্রামে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, থালাপতি বিজয় “আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তাহলে এর ফল বিশ্বে ইতিহাস হয়ে যাবে। কাউকে ছাড় দেবো না কে কোন ধর্মের সেটা বড় কথা নয় নাগরিকের অধিকার সবার।” শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ফেসবুকের অসমর্থিত পেজ থেকে অন্তত ৯ মে থেকে দাবিটি ছড়ানোর পর, যাচাই ছাড়াই গণমাধ্যমেও সেটি ব্যাপকভাবে প্রচার করা হয়।

বাংলাদেশের গণমাধ্যমগুলোর এ সংক্রান্ত সংবাদগুলো পর্যালোচনা করে আলোচিত দাবিটির কিছু সূত্র পাওয়া যায়। যেমন, ইত্তেফাকের একটি ভিডিওতে দাবি করা হয়, গতকাল বিধানসভার বক্তব্যে আলোচিত মন্তব্যটি করেন বিজয়। তবে এই সভার লাইভ ভিডিও বিশ্লেষণ করে বিজয়কে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটে এ সংক্রান্ত সংবাদে ‘আর আর চ্যানেল’ ও ‘এবিপি’ এই দুই সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। যাচাই করে দেখা যায়, ‘আর আর চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজে ১১ মে দুপুরে এমন একটি পোস্ট করা হয়। পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এই পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম এবিপিতেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি। 

থালাপতি বিজয় আলোচিত দাবি সংক্রান্ত কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে কিওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ১১ মে ভোরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, শপথের পর দেওয়া বক্তব্যে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিজয় বলেছেন, তার সরকার তাদের পাশে থাকবে। তিনি বলেন, “আপনারা বিজয়কে শতভাগ বিশ্বাস করতে পারেন। আমি হিন্দু, মুসলিম ও খ্রিস্টান-সবারই সমান।” 

ভারতের তামিলনাড়ুভিত্তিক সংবাদমাধ্যম Sathiyam News এর ইউটিউব চ্যানেলে ১০ মে শপথের পর বিজয়ের দেওয়া পুরো বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ৯.০০ মিনিট সময়ের পর থেকে তাকে এই মন্তব্য করতে দেখা যায়। 

তবে তার বক্তব্যে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ভারতের একাধিক ফ্যাক্টচেকারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা তামিলনাড়ু রাজ্যের দুই শহর চেন্নাই ও ভেলোরের একাধিক সাংবাদিকের সাথে আলাপ করে নিশ্চিত করেন যে থালাপতি বিজয় “হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার করলে কাউকে ছাড় দেওয়া হবে না” শীর্ষক কোনো মন্তব্য করেননি।

দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ১০ মে রাত ১১ টার পরে ‘barta18.com’ নামের একটি পেজে এবং ০৯ মে রাত ৮ টা ১৬ মিনিটে ‘জ্ঞানের জন্য পড়ি’ নামের একটি পেজে একই মন্তব্য পাওয়া যায়। এ দুটোই বাংলাদেশ থেকে পরিচালিত পেজ এবং দুই পোস্টের কোনোটিতেই আলোচিত মন্তব্যটির কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

সুতরাং, থালাপতি বিজয় “আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তাহলে এর ফল বিশ্বে ইতিহাস হয়ে যাবে। কাউকে ছাড় দেবো না কে কোন ধর্মের সেটা বড় কথা নয় নাগরিকের অধিকার সবার।” শীর্ষক মন্তব্য করেছেন বলে যে দাবি করা হয়েছে তা মিথ্যা।