ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার ব্যয় হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মার্কিন কংগ্রেসে আইন প্রণেতাদের সামনে বক্তব্য দিতে গিয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট বলেন, এই ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন, পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযানের পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ব্যয় আগের অনুমানের তুলনায় আরও ৪ বিলিয়ন ডলার বেড়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। একই সঙ্গে যুদ্ধের আর্থিক ব্যয় এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক বিতর্ক বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে ওয়াশিংটনের সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।