Image description

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রাণালি অতিক্রম করেছে জ্বালানি গ্যাসবাহী কাতারের একটি জাহাজ।

ওপেন-সোর্স প্ল্যাটফর্ম মেরিন ট্র্যাফিকের নেভিগেশনাল তথ্য অনুসারে, ১৪ ঘণ্টা সংকেত ছাড়া থাকার পর কাতারের গ্যাসবাহী জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

কাতারভিত্তিক আল-খারাইতিয়াত নামক জাহাজটি কাতারের রাস লাফান বন্দর থেকে যাত্রা শুরু করে এবং পাকিস্তানের পোর্ট কাসিমে পণ্য খালাস করার কথা রয়েছে।

জাহাজটির ট্র্যাকিং সিস্টেম থেকে পাওয়া সবশেষ সংকেত অনুযায়ী, এটি গতকাল দোহা সময় বিকেল সাড়ে ৪টায় ইরানের কেশম দ্বীপের প্রায় ২৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে হরমুজ প্রণালি ছেড়ে যায়।