তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির সাবেক সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। মমতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছেন তিনি।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক। বাকি অনৈতিক।
জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তাঁর কোনও জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। দিলীপ ঘোষ বলেন, ট্রাম্প যেমন হারার পরও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিলেন। নির্বাচন কমিশন কড়া না হলে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে (রাস্তায়) নামিয়ে জোর করে দখল করতেন।
সাধারণত নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। যদি বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছেড়ে দিতে হয়।
এই বিষয়ে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘এক শর বেশি আসন লুট করেছে।
ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে। সূত্র : হিন্দুস্তান টামস
শীর্ষনিউজ