Image description

গতকাল শুক্রবার এক দীর্ঘ বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার মাত্র ৭২ ঘণ্টা আগে এই বৈঠক হওয়ায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

বিকেল ৫টার দিকে অভিষেক মমতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যান বলে জানিয়েচ্ছে বার্তাসংস্থা আনন্দবাজার। এরপর দুজনের মধ্যে আলোচনা চলে প্রায় আড়াই ঘণ্টা। কী নিয়ে কথা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো পক্ষ।

শুক্রবার সকালে তৃণমূল সূত্রে জানানো হয়, শনিবার ২৯১টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। পরে জানা যায়, এই বৈঠকে থাকবেন মমতাও। নির্দেশনা দেবেন তিনি নিজেও।

ধারণা করা হচ্ছে, গণনার দিন কীভাবে কাজ করতে হবে, তা নিয়েই বার্তা দেবে দলের শীর্ষ নেতৃত্ব।  শুক্রবারের বৈঠকেও আলোচনা হয়ে থাকতে পারে জেলা ও আসনভিত্তিক পরিকল্পনা নিয়ে।

দলের ভেতরে আরও আলোচনা চলছে অভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে। কিছু নেতার মতে, প্রায় ৪৬টি আসনে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তারা মনে করেন, অন্তত ১৭৭টি আসন পেতে পারে তৃণমূল। আবার অন্য একটি অংশের দাবি, দল ২০৬টির নিচে নামবে না। তাদের মতে, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন রয়েছে মাত্র ২৭টি।

তবে এসব সমীক্ষার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। আগে দলীয়ভাবে বলা হয়েছিল, তৃণমূল প্রায় ২৩০টি আসন পাবে।

এদিকে বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হতে পারে। বিজেপি এগিয়ে আছে বলে রয়েছে ইঙ্গিত। কিন্তু তৃণমূলের দাবি, আগের নির্বাচনেও ভুল প্রমাণিত হয়েছে সমীক্ষা।

বুথফেরত সমীক্ষাকে ‘চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।