Image description

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেখানে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, তেহরানের ইউসুফাবাদ এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেটিকে গুপ্তচরবৃত্তির ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

 

তেহরান মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে স্টারলিঙ্ক ব্যবহার করে সংবেদনশীল তথ্য, ছবি ও খবর বিদেশি গোয়েন্দা সংস্থা এবং শত্রুপক্ষের নেটওয়ার্কে পাঠাত।

 

এ ছাড়া শিরাজ শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরের সারভেস্তান এলাকাতেও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানের ছবি, ভিডিও ও বার্তা পাঠিয়ে ‘শত্রু নেটওয়ার্কের’ সঙ্গে যোগাযোগ রাখছিলেন।