Image description

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের কাছে আলোচনার জন্য একটি কার্যকর রূপরেখা পেশ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসার জন্য আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

হরমুজ প্রণালি ঘিরে অবরোধ এবং ওমান সাগরে সামরিক কার্যকলাপকে আলোচনার প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে অগ্রগতির জন্য একটি ‘সম্মানজনক পরিবেশ’ প্রয়োজন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যা সংলাপকে জটিল করে তুলছে।