Image description

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও দুই পক্ষের প্রতিনিধিদের স্বাগত জানানোর প্রস্তুতি এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

তবে এর মধ্যেই ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে এবং তাদের একটি জাহাজে হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে তারা আলোচনায় না আসার ইঙ্গিত দিয়েছে।

এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

 

এ অবস্থায় পাকিস্তান সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। দুই পক্ষকে আলোচনায় বসাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল তারা। এখনো পর্দার আড়ালে সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনো বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।

রাজধানী ইসলামাবাদে ইতোমধ্যে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্ভাব্য আলোচনা ঘিরে শহরের বিভিন্ন এলাকা বন্ধ রাখা হয়েছে।