Image description

নিরাপত্তা কারণে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল বৈঠকের ফলুপ্রসূ হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।

সূত্র: আল–জাজিরা