যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ইসলামাবাদে হতে পারে আগামীকাল সোমবার। তবে আলোচনাকে ভেস্তে দিতে উত্তেজনার পারদ যোগাচ্ছে উভয় দেশের কঠোর নৌ-অবরোধের বিষয়টি। এতে শান্তি আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র-ইরানকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে জানিয়েছে ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরান প্রণালিটিজুড়ে নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোকে টোল দিতে চাপ দিয়েছিল। ইরানি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যে জাহাজগুলো টোল দেবে তাদের চলাচলে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে পাল্টাপাল্টি অবরোধের পদক্ষেপ আলোচনাকে জটিল করে তুলেছে বলে জানান বিশ্লেষকরা।
এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতিকে তেহরানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরে ইরানের স্পিকার গালিবফ জানিয়েছেন, আমরা শত্রুকে ধ্বংস করিনি, তাদের কাছে এখনো অর্থ ও অস্ত্রশস্ত্র রয়েছে।