হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। ঘটনাটি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হলেও ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের বরাতে আলজাজিরা
এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তারা একটি প্রতিবেদন পেয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ‘দুটি গানবোট’ ওই ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালায়।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন-এর সতর্কবার্তায় বলা হয়, ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন—দুটি গানবোট কোনো রেডিও সতর্কবার্তা বা চ্যালেঞ্জ ছাড়াই গুলিবর্ষণ শুরু করে।
তবে ঘটনায় ট্যাংকার এবং এর ক্রু সদস্যরা নিরাপদে রয়েছে বলেও জানানো হয়েছে।