Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা গড়ে তুলতে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, উভয় পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে পাকিস্তানি প্রতিনিধিরা এবং তাদের মধ্যে আলোচনা চলছে। খবর আলজাজিরার।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান মতপার্থক্যগুলো দূর করার চেষ্টা করছেন। সূত্র আরো জানায়, ‘আমরা ইরান, যুক্তরাষ্ট্র এবং সর্বোপরি ইসরায়েলের মতো একাধিক বিরোধীদের কথা বলছি, যারা পাকিস্তানিদের মতে, এই অঞ্চলে কোনো শান্তি চায় না।’

 

পাকিস্তানিরা বেশ আশাবাদী যে এই পারস্পরিক কূটনীতির মাধ্যমে তারা হয় দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে পারবে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হবে। সম্ভাব্য সময়সীমা হিসেবে পাঁচ সপ্তাহ বা প্রায় ৪৫ দিনের কথা শোনা যাচ্ছে।

 

পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, সফল কূটনীতি সাধারণত গোপনে পরিচালিত হয় এবং এর ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা। আর সেই আস্থার সেতুবন্ধনই করতে চাইছে পাকিস্তান, কারণ ইরানি ও আমেরিকানরা প্রকাশ্যে বলেছে যে তারা একে অপরকে বিশ্বাস করে না।