যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে পোপ চতুর্দশ লিও বলেছেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না।
সোমবার পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য কাউকে আক্রমণ করার জন্য নয়। বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন বলেও জানান পোপ লিও।
তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে।
পোপ জানান, তিনি চার্চের বর্তমান দায়িত্ব পালনে অটল থাকবেন। তার ভাষায়, বিশ্বে চার্চের মূল মিশনই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া।