Image description

স্পেন ইরানে তার দূতাবাস আবার খুলবে। যুদ্ধের কারণে মার্চে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ কথা বৃহস্পতিবার জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর স্পেন এমন সিদ্ধান্ত নিয়েছে।


স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মাদ্রিদে সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে গিয়ে কাজে যোগ দিতে বলেছি। সেই সঙ্গে তেহরানে স্পেনের দূতাবাস ফের  খোলার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে আমাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করা হবে।’