যুদ্ধবিরতি প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগিতার জন্য চীন, সৌদি আরব, তুরস্ক, মিসর এবং কাতারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (৮ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ জানান, চীন, সৌদি আরব, তুরস্ক, মিসর ও কাতার যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে সর্বাত্মক সমর্থন প্রদান করেছে। এ জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, তাদের এই উদ্যোগ সংঘাতের বিস্তৃত এবং যুদ্ধের চূড়ান্ত অবসানের লক্ষ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ করে দিয়েছে।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একইসঙ্গে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের "অবিরাম সমর্থন এবং প্রতিশ্রুতি" পাকিস্তানের যুদ্ধবিরতি প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাহবাজ শরিফ আরও বলেন, ‘আমাদের সব ভ্রাতৃপ্রতিম দেশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শান্তির পক্ষে অবস্থান নিয়ে ব্যতিক্রমী কৌশলগত দূরদর্শিতা, বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে।’