Image description

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর "একতরফা, আগ্রাসী এবং উস্কানিবিহীন হামলা" শুরু করেছিল, যা তাদের জন্য একটি "চরম পরাজয়" বয়ে এনেছে। স্পুটনিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের দেশ শুরু থেকেই, তার প্রথম বিবৃতিতেই বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার কোনো সামরিক সমাধান নেই।"

জাখারোভা আরও বলেন, "বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তির" প্রক্রিয়া অবিলম্বে শুরু করা জরুরি, যা অবশ্যই "বাস্তবসম্মতভাবে সকল পক্ষের অবস্থান বিবেচনায় নিয়ে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করে" হতে হবে।

 

সূত্র : আল জাজিরা