Image description

৪৮ ঘণ্টা যুদ্ধ বিরতির আলটিমেটামের মাঝে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হামলায় বহু ইরানি সামরিক নেতা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তেহরানে একটি এলাকায় বিশাল বিস্ফোরণের কারণে ধোঁয়ার কুণ্ডলি চারদিকে ছড়িয়ে পড়েছে।

তাতে যুদ্ধবিমানের শব্দও শোনা গেছে। 

ট্রাম্প লিখেছেন, খারাপ ও বিবেকহীনভাবে নেতৃত্ব দেওয়া বহু সামরিক নেতাকে হত্যা করা হয়েছে। যারা দেশটিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছিল না।
তবে এসব হামলায় ইরানের ঠিক কতজন সামরিক নেতা নিহত হয়েছেন বা দেশটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এ ছাড়া ট্রাম্পের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ৩৭ দিনে গড়িয়েছে। ইরানও সমান তালে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।