Image description

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে তাকে এখনো পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। 

আল জাজিরাকে দেওয়া এক মার্কিন সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ‘তীব্র গোলাগুলির মধ্যেই দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।’ তিনি জানান, নিখোঁজ ওই বিমানচালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে উদ্ধারকারী দল এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।

কর্মকর্তা আরো বলেন, উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদে বের করে আনা (এক্সফিলট্রেশন) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সফলভাবে এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য বেরিয়ে আসতে সক্ষম হন।

একজনকে যুক্তরাষ্ট্র আগেই উদ্ধার করলেও অপরজন ইরানের ভূখণ্ডে আটকা পড়ে।